মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

দয়া করে আমাদের পরবর্তি প্রজন্মের প্রতি কিছুটা রহম করুন

আমার ছেলে হামজা। ন’বছরে পা রাখলো। কিছুদিন ব্রিটিশ কাউন্সিল সহ অন্যান্য প্রতিষ্ঠানে পড়েছে। এখন মাদ্রাসায় কুরআন হিফজের প্রস্তুতি নিচ্ছে, আলহামদুলিল্লাহ্‌। পরিবারের অনেকেই তাকে হামজা ডট কম বলে ডাকে। মাত্র ৭ বছর বয়সেই বাবার সাথে কয়েকটা দেশের বন্দী জীবন দেখার অভিজ্ঞতা তার হয়ে গেছে। তার কোন ফেইসবুক বা টুইটার একাউন্ট না থাকায় আমাকেই তার স্ট্যাটাস দিতে হচ্ছে।

আমাদের বাসায় প্রচুর বন্ধু-বান্ধবের সমাগম, আলোচনা-আড্ডা, তর্ক-বিতর্ক, বয়ান-বক্তৃতা একটা প্রতিদিনের ঘটনা। গত কয়েক দিন আগে আমার বাসায় কিছু মেহমান আসেন। সাথে তাদের মিনিপ্যাক বাচ্চারা। আমরা যথারীতি আমাদের আড্ডা দিচ্ছিলাম; আর বাচ্চারা হামজার রুমে নিয়ম মাফিক হইচই। আমাদের আড্ডার এক ফাঁকে আমরা কিছুটা নিরব হলে শুনতে পেলাম বাচ্চারা কি নিয়ে যেন তর্ক করছে। কান খাড়া করেই বুঝতে পারলাম প্রসঙ্গ ক্রিকেট। রমাদান মাসে এই ফালতু বিষয় নিয়ে ওদের এইসব আলোচনায় আমি কিছুটা লজ্জিত হলাম; আর মনে মনে হামজার উপর কিঞ্চিৎ রাগও হলাম। শুনতে পেলাম হামজা অন্যদের বলছে, বাংলাদেশ ক্রিকেট টিমের পাঁচ জন প্লেয়ারের নাম বলতো। অন্যরাও মোটামুটি প্রতিযোগিতার সাথে জবাব দিচ্ছে, আশরাফুল, মুর্তজা, তামিম…
এবার তার দ্বিতীয় প্রশ্ন: পাঁচ জন নবীর নাম বলো তো, কে জানো? অন্য বাচ্চাদের কী অবস্থা জানি না, কিন্তু আমরা মোটামুটি একটা ধাক্কা খেলাম। বাচ্চারা কেউই জবাব দিতে পারেনি। এর মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটা বললো, একজন কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও লিখেছেন। আমার ছেলে বলে “আরে বোকা কবি না। নবীর নাম বলো।” সে বলে নবী কী? ব্যাস হয়ে গেলো। আমার ছেলে ওমনি দৌড়ে আমার কাছে হাজির। বলে বাবা, ওরা তো নবী কি জানে না। আমি কিভাবে ওদের বুঝাবো বলে দাও।
আমি এইবার মনে মনে ছেলের জন্য দোয়া করলাম আর আমার মেহমানকে লজ্জা থেকে উদ্ধার করার জন্যে বললাম, ওরা হয়ত জানে। এখন মনে পড়ছে না। তুমি চেষ্টা করো বুঝাতে। দেখবা ওদের ঠিকই মনে পড়ে যাবে ইনশা আল্লাহ্‌।
মোরালঃ আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে এত উদাসীন যে তাদের ঈমান আকিদা ও ইসলাম শিক্ষার ব্যাপারে মোটেই খবর রাখি না। যার ফলে এই বাচ্চারাই এক সময় সামান্য কোন বাহানায় বা উস্কানিতে ইসলাম বিদ্বেষী থাবা বাবা হয়ে উঠে। এর জন্য কিন্তু আমরা বাবা–মা’রাই দায়ী। আমরা আমাদের বাচ্চাদের কাল্পনিক চরিত্রের সুপারম্যান, স্পাইডারম্যান কমিক কিনে দেই। বিভিন্ন সুপার হিরো কাস্টিউম কিনে দেই। কিন্তু কখনো একটু কোলে নিয়ে নবীদের, সাহাবীদের গল্প শুনাই না। আমরা আমাদের বাচ্চাদের হাট্টিমাটিম টিম টাইপ ফালতু অর্থহীন ছড়া শিখাতে ব্যাস্ত। কিন্তু কখনই যত্ন সহকারে কুরআনের একটা সূরা শিখানোর সময় আমাদের হয় না। ফলে আমরা যে সন্তানদের আজ ইসলাম সম্পর্কে অজ্ঞ করে গড়ে তুলছি তারাই ভবিষ্যতে দুনিয়াতেও আমাদের জন্য লজ্জার কারন হবে এবং আখারাতেও আমাদের জন্য দুর্ভোগের ডেকে আনবে। আল্লাহ্‌ মাফ করুন। আমিন।
প্রীয় ভাই বোনেরা! আমার এই লেখাটা যদি আপনাদের চিন্তায় কিছুটা হলেও নাড়া দেয় তাহলে এক্ষুনি আপনার কলিজার টুকরো সন্তানের খোঁজ নিন। দেখুন সে আসলেই নবী-রসুলদের নাম জানে কিনা। যদি না জানে দয়া করে সময় নষ্ট না করে এক্ষুনি নিয়ত করুন যে আজ থেকেই ওদের ইসলামী শিক্ষার ব্যাপারে সতর্ক হবেন। আলহামদুলিল্লাহ্‌ বাজারে এখন বাচ্চাদের জন্য ইংলিশ এবং বাংলা ভাষায় অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায়। এগুলো সংগ্রহ করুন এবং আপনার বাচ্চাদের উপহার দিন। এতে তাদের ইসলামী জ্ঞান তো বাড়বেই সাথে সাথে ইংলিশ বাংলার উপরো দক্ষতা বাড়বে। আর ছোট বেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়তেও ইনশা আল্লাহ্‌ এটা অনেক বেশি সহায়তা করবে।
আপনাদের সুবিধার্থে আমি হামজার ছোটবেলার কিছু বইয়ের ছবি এড করে দিচ্ছি। লেখাটা উপকারী মনে হলে দয়া করে শেয়ার করে আমাদের পরবর্তি প্রজন্মের প্রতি কিছুটা রহম করুন। জাযাক আল্লাহ্‌

1 মন্তব্য(গুলি):

Unknown বলেছেন...

পোস্ট টা পড়ে খুব ভালো লাগল ।এমন সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ। হাতে সময় থাকলে আমার এই bd jobs সাইট টা ভিজিট করতে পারেন।
www.bd-career.com

একটি মন্তব্য পোস্ট করুন